আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁ রাণীনগরে অভিযান চালিয়ে অর্ধ লাখ টাকার অবৈধ সুতি জাল বিনষ্ট

‎

‎ (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে নদী থেকে অর্ধ লাখ টাকা মূল্যের তিনটি অবৈধ সুতিজাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। রাণীনগর ক্যাম্পের সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে সোমবার রাতে  প্রায় ২ঘন্টা ধরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

‎নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জানান,দেশীয় মাছ এবং জলজ প্রাণী রক্ষায় প্রায় প্রতিদিনই নদী-বিলে নিষিদ্ধ সুতি ও চায়না দুয়ারী রিং জাল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। দিনে অভিযান পরিচালনা করে ফিরে আসলে রাতে আবারো একদল অসাধু ব্যক্তিরা নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরছে। এরই ধারাবিহকতায় সোমবার রাত অনুমান ৯টা নাগাদ গোপন সংবাদে জানতে পারেন উপজেলার মিরাট ১নং,২নং ও ৩নং ¯স্লুইস গেটে নিষিদ্ধ সুতি জাল দিয়ে মাছ ধরা হচ্ছে,এমন খবরে রাণীনগর ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি টহল দলকে সাথে নিয়ে সেখানে গিয়ে প্রায় দুই ঘন্টা ধরে অভিযান পরিচালনা করেন। এসময় ¯স্লুইস গেট থেকে তিনটি সুতি জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এছাড়া তিনটি ¯স্লুইস গেটে পানি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। দেশীয় প্রজাতির মাছ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।