আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় সেনাবাহিনীর ট্রাক দুর্ঘটনা : আহত ১৩


(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার বীরগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ৩ টন ট্রাক দুর্ঘটনায় পতিত হয়েছে, ট্রাকটি রাজশাহী সেনানিবাস থেকে বগুড়া সেনানিবাসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে। দুর্ঘটনায় ট্রাকে থাকা মোট ১৩ সেনা সদস্য আহত হন। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। গুরুতর আহত একজন সৈনিককে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকার সেনানিবাসে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। তাদের তাৎক্ষণিক সহযোগিতায় আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। উদ্ধার কাজে অংশগ্রহণের জন্য স্থানীয় জনগণসহ সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা জানায়, মানবিক সহায়তা ও তৎপরতার ফলে আহত সদস্যদের দ্রুত চিকিৎসা প্রদান সম্ভব হয়েছে।