আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সর্বক্ষেত্রে রাসূল (সা.) এর প্রতি আদব রক্ষা করতে হবে – 

বিশেষ প্রতিনিধিঃ

দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, রাসূল সা. এর প্রতি আদব রক্ষা করা সর্বক্ষেত্রে অত্যন্ত জরুরি বিষয়। যারা রাসূল সা. এর শানে বেয়াদবি করে তাদের মধ্যে নেফাক রয়েছে। মুনাফিকরা রাসূল সা. এর সাথে বেয়াদবি করেছে। সাহাবায়ে কেরাম এর সমুচিত জবাব দিয়েছেন। বুখারী শরীফে বর্ণিত একটি হাদীসে আছে যে, একদা রাসূল সা. স্বীয় গাধায় চড়ে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই’র মহল্লায় গেলে সে বলে, তুমি এখান থেকে সরে যাও, তোমার গাধার গন্ধে আমার কষ্ট হচ্ছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রা. তখন বলেন, রাসূল সা. এর গাধা তোমার চেয়ে অধিক সুগন্ধিযুক্ত। এ হাদীসের ব্যাখায় ইবনে হাজার আসকালানী র. বলেন, রাসূল সা. এর প্রতি সাহাবায়ে কেরামের সম্মান এত বেশি ছিল যে রাসূল সা. এর গাধাকে হেয় করাকেও তারা বরদাশত করেননি। আজকাল কারো কারো মুখে রাসূল সা. এর শানে বেয়াদবিমূলক শব্দ শোনা যায়। মাওলানা মওদুদী সাহেব হাদীসের রাবীগণকে সাংবাদিক বলেছেন। আহলে হাদীস আলিম আসাদুল্লাহ গালিব এটাকে বেয়াদবি বলেছেন। হাদীসের রাবীদেরকে সাংবাদিক বললে যদি বেয়াদবি হয় তাহলে রাসূল সা.কে সাংবাদিক বললে কুফরি থেকে কম হবে না। আহলে হাদীসদের এই ফাতওয়া দেওয়া উচিত।

২৯ অক্টোবর ২০২৫ইং, বুধবার, বাদ আসর, নগরীর সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

কর্মশালায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নোমান ও সহ-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান এর যৌথ সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক শেহাব উদ্দিন আলীপুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান, অফিস সম্পাদক মাওলানা মুহাম্মদ আতাউর রহমান, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ ও হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা জুয়েল আহমদ লতিফী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো.জাহেদুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেহ উদ্দিন কাওছার। 

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা ইয়াসিন, সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, সিলেট মহানগরীর সহ-সভাপতি মো. মাহমুদুল হাসান, আরিফ হোসাইন সামাদ, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেটের সাধারণ সম্পাদক মাহদি বিন আব্দুল আজিজ, সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল শাহ, মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক নাজমুল হাসান রাসেল, সহ-প্রচার সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, আব্দুল মুনতাছির খান, অফিস সম্পাদক এহসান আহমদ চৌধুরী, সহ অফিস সম্পাদক দেলোয়ার হোসাইন, এস এম আলী আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক মো.আব্দুল মাজিদ চৌধুরী, আবুল আহসান মোহাম্মদ ইয়াছিন, ইমদাদুর রহমান সিদ্দিকী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এইচ এম কাওসার আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আলবাব হোসেন, মোহাম্মদ ইমদাদুল হক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশরাফুল ইসলাম, সহ তথ্য ও প্রযুক্তি ইমাদ উদ্দিন, সাইফ উদ্দিন, সাবেক সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবুল বাশার, সদস্য- বুরহান উদ্দিন, বায়জীদ আহমদ চৌধুরী, ছালিম আহমদ, শাহ কাওসার আলী, সুহুল আমীন জুয়েল, আবু তাহের, ইসমাইল হোসাইন, মো.জাকির হোসেন, সৈয়দ খায়রুল ইসলাম, মারজান তালহা, জাহিদ রাহী, রেজাউল ইসলাম কাওসার প্রমুখ।