আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগীতা অনুষ্ঠিত

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।

 গ্রাম অঞ্চলে শিক্ষার মান বাড়াতে এবং শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে প্রায় অর্ধশতাধিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগীতামূলক মেধা যাচাই প্রতিযোগীতার আয়োজন করে মৌলভীবাজারের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন  সোনার বাংলা আদর্শ ক্লাব।

প্রতি বছরের ন্যায়ে এবারও ৭ম মেধা যাচাই প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে  মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ে ।

১লা নভেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় পরীক্ষা উৎসবমুখর পরিবেশে শুরু হয় এবং শেষ হয় দুপুর ১ ঘটিকায়। উক্ত পরীক্ষায় তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্টানের  ৬৫৫ জন  শিক্ষার্থী অংশগ্রহণ করে । 

উক্ত মেধা যাচাই প্রতিযোগীতায় পরিক্ষার কেন্দ্র পরিদর্শন করেন  ০২ নং মনুমুখ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহ ইমরান সাজু, সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহকারী  শিক্ষক বিমল গোস্বামী,  শেরপু্র পুলিশ ফাঁড়ির এএসআই সোহাগ আহমেদ।  

এছাড়াও উপস্থিত ছিলেন, ক্লাবের সভাপতি রিপন মিয়া, সহ সভাপতি হাফিজ জুবায়ের আহমেদ,বুলবুল আহমেদ টিপু, নাজমুল হোসেন চৌধুরী,হুমায়ুন কবীর, কাওছার মিয়া,ইয়ারুফ মিয়া,রাজন আহমেদ,জায়েফ আহমেদ,হৃদয় আহমেদ,নেছার আহমেদ, আরিয়ান আহমেদ,সুফায়েল আহমেদ,সামিউল ইসলাম সায়েম,মামুনূর রশিদ মাছুম,ফয়েজ আহমেদ, মাহেদ আহমেদ,মোহাম্মদ আলী, হাছান আহমেদ,ইমন আহমেদ,ওয়ালিদ বখ্ত  প্রমুখ।