আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে পবিত্র গিয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মহান সুফি সাধক, কাদরীয় তরিকার প্রতিষ্ঠাতা গাউসুল আজম দস্তগীর ওলিকুল শিরোমণি শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদির জিলানী (রহঃ) এর সম্মানার্থে প্রতি আরবি চন্দ্র মাসের ১০ তারিখ দিবাগত রাতে তাঁর ওফাত দিবসকে স্মরণ করে ভক্ত আশেকানদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মৌলভীবাজারে পবিত্র গিয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) মৌলভীবাজার পৌরসভার ৯নং।ওয়ার্ডস্থ চৌধুরীবাড়িতে মেহরাজ চৌধুরী মেনন এর আয়োজনে এবং দাওয়াতে ইসলামী বাংলাদেশ এর পরিবেশনায় পবিত্র গিয়ারভী শরীফ পালন উপলক্ষে নাতে রাসূল (দ.), মানকাবাত পরিবেশনা, বয়ান, গিয়ারভী শরীফের তাসবীহ পাঠ, সালাতু সালাম ও বিশেষ মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়।

মেহরাজ চৌধুরী মেনন এর পরিচালনায় দাওয়াতে ইসলামী বাংলাদেশ মৌলভীবাজারের জিম্মাদাররা বাদ মাগরিব নাতে রাসূল (দ.), মানকাবাত পরিবেশন, বাদ ইশা বয়ান পেশ, পবিত্র গিয়ারভী শরীফের তাসবীহ পাঠ, মিলাদ এবং সালাতু সালাম ও বিশেষ মোনাজাত করেন।

এসময় প্রিয় নবী করিম (দ.) এবং আউলিয়ায়ে কেরামের ফয়েজ ও বরকত হাসিলের উদ্দেশ্যে দাওয়াতে ইসলামী বাংলাদেশ মৌলভীবাজার সদর উপজেলা কমিটির সভাপতি মোঃ ইসমাইল হোসেন আত্তারী, শমশেরনগর সিংরাইল দাওয়াতে ইসলামী মাদরাসার প্রধান শিক্ষক ও আল আকসা জামে মসজিদের ইমাম মোহাম্মদ নূর আমিন রেজা আত্তারী, বাহার মর্দান দাওয়াতে ইসলামী মাদরাসার শিক্ষক কাওছার আত্তারী মাদানী, বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর আহবায়ক সালেহ আহমদ (স’লিপক), আখাইলকুড়া ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ নাছির, ব্যবসায়ী মোহাম্মদ রুস্তম, মৌলভীবাজার জেলা নার্সারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, ব্যবসায়ী গোলাম হোসেন মোল্লা, মৌলভীবাজার ফায়ার সার্ভিসে কর্মরত কামাল হোসেন, মোঃ মাসুদ ফাউন্ডেশন এর সহ-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাবুল, দপ্তর সম্পাদক মোঃ রুশেদ আলম সহ বিভিন্ন তরিকাপন্থী ভক্ত আশেকানরা উপস্থিত ছিলেন।

পরে তাবারুক পরিবেশনের মাধ্যমে ফয়েজ ও বরকতময় মহতী এ মাহফিলের সমাপ্তি করা হয়।