আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে প্রাক্তন প্রধান শিক্ষক কুঞ্জরানী সিনহার অবসরজনিত বিদায় সংবর্ধনা


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কুঞ্জরানী সিনহার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে উপজেলার আদমপুরে মণিপুরি কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি রিয়াজ পারভেজ।
মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শান্ত কুমার সিংহের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক অরুন কুমার সিংহ ও শিক্ষিকা কন্তৌজম শিল্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার দাশ, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সংবর্ধিত প্রাক্তন প্রধান শিক্ষক কুঞ্জ রানী সিনহাকে সম্মাননা ক্রেষ্ট, উত্তরীয় ও উপহার প্রদান করা হয়। এসময় কুঞ্জরানী সিনহার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক ও সুধীবৃন্দ।