আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া আদমদীঘিতে ছাত্রীকে দ্বিতীয় দফায় অপহরণ কালে আটক এক

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেনির এক ছাত্রী (১৬) কে দিনের বেলা মোটরসাইকেল যোগে দ্বিতীয় দফায় অপহরণ কালে গ্রামবাসি ছাত্রীকে উদ্ধার ও মুল অপহরণকারি আশিকুর ইসলাম ওরফে আশিক (২২)কে আটক করে পুলিশে দিয়েছে। আটক আশিকুর ইসলাম ওরফে আশিক জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হরিসাদি গ্রামের আজাহার আলীর ছেলে। গত শনিবার (৮ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামে এ ঘটনা ঘটে। আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উজ্জলতা গ্রামের আছলাম হোসেন ভুট্টুর মেয়ে আদমদীঘি পাইলট বালিকা উচ্চবিদ্যালেয় ৯ম শ্রেনির ছাত্রী আতিয়া জান্নাতি (১৬) গত ৩১আগষ্ট সকাল ৯টায় প্রাইভেট পড়া শেষে বিদ্যালয়ে যাবার সময় আদমদীঘি পুরতান সোনালী ব্যাংকের সামনে থেকে অপহরণ হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হরিসাদি গ্রামের আকিুর ইসলাম আশিক, দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউপির সঞ্জনকুড়ি গ্রামে আবুল হোসেন (৫০),পুকুরগাছা গ্রামের রফিকুল ইসলাম (৪৫) কে আসামী করে গত ১০ সেপ্টেম্বরে আদমদীঘি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় মুল অপহরণকারি আশিকুর ইসলাম আশিক আদালত কর্তৃক জামিনে মুক্ত হয়। এদিকে সে জামিনে মুক্ত হওয়ার পর গত শনিবার (৮ নভেম্বর) দুপুরে আশিকুর ইসলাম আশিক তার অপর সহযোগিদের দুটি মোটরসাইকেল যোগে আদমদীঘি উপজেলা উজ্জলতা গ্রামে ভিকটিমের বাড়িতে এসে ওই ছাত্রীকে আবারো জোড়পুর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যাবার সময় ভিকটিমের চিৎকারে গ্রামবাসি এগিয়ে এসে ভিকটিমকে উদ্ধার ও মুল অপহরণকারি আশিকুর ইসলাম আশিককে একটি মোটরসাইকেলসহ তাকে আটক করেন আদমদীঘি থানা পুলিশে সোর্পদ করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিনিশ্চিত করে বলেন মোটরসাইকেল জব্দ ও গ্রেপ্তারকৃত আসামীকে রোববার আদালতে প্রেরন করা হয়েছে।