আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় বিসিক শিল্পনগরীতে আইন-শৃঙ্খলা জোরদার করণে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার বিসিক শিল্পনগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার ও উন্নয়নের লক্ষ্যে সোমবার (১০ নভেম্বর)  জেলা প্রশাসক হোসনা আফরোজা ও পুলিশ সুপার মো: জেদান আল মুসা পিপিএম বগুড়ায় বিসিক শিল্পনগরী পরিদর্শন করে শিল্প মালিকদের সাথে মতবিনিময় করেন। সভায় শিল্পাঞ্চলের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, শ্রমিকদের চলাচল ও শিল্প স্থাপনার সুরক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার শিল্প মালিকদের সমস্যাগুলো শোনেন এবং তা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আজিজার রহমান মিল্টন, সাধারণ সম্পাদক বাচ্চু শেখ, এছাড়াও উপস্থিত ছিলেন গাজী গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গাজী ফাউন্ড্রী, বগুড়া-এর প্রতিনিধি ও সহকারী ব্যবস্থাপক শাহীন আলী, বিসিক জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ এবং শিল্পনগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধি বৃন্দ। সভায় বক্তারা প্রশাসন ও শিল্প মালিকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।