আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে ট্রেন দুর্ঘটনার চেষ্টা ব্যর্থ!

কমলগঞ্জ ( মৌলভীবাজার) প্রতিনিধি :
সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পশ্চিম বালিগাঁও এলাকায় দুর্বৃত্তরা রেললাইনের উপর স্লিপার ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রেললাইনের উপর থাকা স্লিপারগুলো সরিয়ে ফেলে সম্ভাব্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা করেন। বুধবার (১২ নভেম্বর) ভোরে কোনো একসময় এ ঘটনা ঘটেছে বলে জানান ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার পলাশ দাস।
স্থানীয়রা জানান, অনেক বড় ধরনের ঘটনা ঘটতে পারতো। কিন্তু সেটা হয়নি। ট্রেনের ধাক্কায় স্লিপার সরে যায়। পরে স্থানীরা সেটা রেললাইন থেকে সরে ফেলে। এ ধরনের নাশকতামূলক ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার পলাশ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি জানতাম না এমন ঘটনা ঘটেছে। পরে স্থানীদের মাধ্যমে জানলাম। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। হয়তো সেটা হয়নি। বিষয়টা খুবই দুঃখজনক। আমি বিষয়টা উর্ধতন কর্মকর্তাদের অবগত করেছি।