আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় র‍্যাবের অভিযানে খোকন হত্যা মামলার আসামি গ্রেপ্তার

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির (সিপিএসসি) অভিযানে হাবিবুর রহমান খোকন (৩৭) হত্যা মামলার এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। র‍্যাব-১২ এর বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদের নেতৃত্বে বুধবার (১২ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার ঠনঠনিয়া পশ্চিম পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ইমরান হোসেন (৩১)। তিনি মৃত ইউনুস আলীর ছেলে ও বগুড়া সদর উপজেলার ১২ নং ওয়ার্ডের ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৭ অক্টোবর রাতে ভিকটিম হাবিবুর রহমান খোকন মোটরসাইকেলযোগে এলাকার জনৈক পাবেলকে দেখার উদ্দেশ্যে বের হলে সেউজগাড়ী পালপাড়া আনন্দ আশ্রমের উত্তর পাশে সন্ত্রাসীরা তাকে ঘিরে ফেলে। পূর্বপরিকল্পিতভাবে ২০ থেকে ২৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী খোকনের ওপর হামলা চালায়। তারা রামদা, হাসুয়া, চাইনিজ কুড়াল, লোহার রড ও চাকু দিয়ে এলোপাতাড়ি কোপায়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় খোকনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বগুড়া সদর থানায় হত্যা মামলা (নং-১০০, তারিখ ৩১/১০/২০২৫) দায়ের করেন। মামলার পর থেকে র‍্যাব-১২ আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সদর থানার ঠনঠনিয়া পশ্চিম পাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে ৯ ইঞ্চি দৈর্ঘ্যের একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। পরবর্তীতে র‍্যাব বাদী হয়ে সদর থানায় Arms Act 1878 এর 19(f) ধারায় মামলা (নং-৩৮, তারিখ ১২/১১/২০২৫) দায়ের করেছে। গ্রেফতারকৃত ইমরান হোসেনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১২ জানায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতা অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংস্থাটি বিশ্বাস করে।