আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

স্বাগত মিষ্টি ঘরকে মোবাইল কোর্টে জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি”

স্বাগত মিষ্টি ঘরকে মোবাইল কোর্টে জরিমানা

১২ নভেম্বর ২০২৫ খ্রি.

        নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষে জেলা প্রশাসন, মৌলভীবাজারের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইফ্রাহিম ইকবাল চৌধুরী এর নেতৃত্বে নিরাপদ খাদ্য অফিসার ও মৌলভীবাজার পুলিশ লাইনের পুলিশ ফোর্সের সহযোগিতায় আজ বুধবার (১১ নভেম্বর) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার খেয়াঘাট ও সদর উপজেলার শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়।

         উক্ত মোবাইল কোর্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, খাদ্য পণ্যের সাথে রং মিশ্রণ করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে মেয়াদ ও উংপাদন তারিখ না থাকা, খাদ্য উৎপাদনকারী কারিগরের যথাযথ পোশাক না থাকা, স্যাঁতসেতে পরিবেশ ও অস্বাস্থ্যকর উপায়ে মিষ্টি জাতীয় খাদ্য তৈরি করাসহ বিভিন্ন কারণে রাজনগর উপজেলার খেয়াঘাট বাজারে অবস্থিত স্বাগত মিষ্টি ঘরকে নিরাপদ খাদ্য আইনে  ১ লক্ষ ৫০ হাজার জরিমানা করা হয়। এছাড়াও সদর উপজেলার শ্রীমঙ্গল রোডে অবস্থিত আইসক্রিমের সাথে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে কেয়া আইসক্রিম ফ্যাক্টরীকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।           

      আজকের মোবাইল কোর্টে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ লক্ষ টাকা জরিমানা ও তা আদায় করা হয়।