আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল মাদক জব্দ: আটক তিন

(বগুড়া) প্রতিনিধি: বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকা থেকে তিন মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি যৌথ দল। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিক্রির সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।নর‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার (১২ নভেম্বর) রাত ৮টা থেকে সোয়া ১০টা পর্যন্ত শহরের চকসূত্রাপুর কসাইপাড়া কলোনি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেনা কর্মকর্তা ক্যাপ্টেন জানে আলম সাদিফ এবং র‍্যাব-১২ এর স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রায় ১০০টি বাড়ি তল্লাশি করা হয়। অভিযানে ১৭৮ বোতল দেশি মদ (কেরু), ৪৩ বোতল (২১.৫ লিটার) বাংলা মদ, ৪৫ কেজি গাঁজা, ৩৫ গ্রাম হেরোইন ও ৮ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া মাদক কারবারে ব্যবহৃত ১৮টি ডিজিটাল ওয়েট মেশিন, ৩টি চাপাতি, ১টি বার্মিজ চাকু, ৩টি মোবাইল ফোন এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১ লাখ ৪৩ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়। র‍্যাব জানায় গ্রেফতারকৃতদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।