আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৯নং ইসলামপুর ইউনিয়ন শাখার প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন।

বিশেষ প্রতিনিধিঃ

উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রাহঃ) এর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার আওতাধীন ৯নং ইসলামপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত, কানাইদেশী লতিফিয়া হাফিজিয়া মাদরাসা হলরুমে সকাল ১০:০০ ঘটিকা থেকে দুপুর  ২:০০ ঘটিকা পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়, ও পরবর্তী প্রশিক্ষণার্থীদের কাছ থেকে পরিক্ষা নেওয়া হয়।

উক্ত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, মৌলভীবাজার জেলা তালামীযের সাবেক সভাপতি, কমলগঞ্জ উপজেলা ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক- এম,এ জলিল, কমলগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি- ও জেলা তালামীযের দায়িত্বশীল আব্দুর রকিব,  কমলগঞ্জ উপজেলা তালামীযের ভারপ্রাপ্ত  সভাপতি- রাসেল আহমদ, সহ সভাপতি- সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক- শামীম মিয়া, কমলগঞ্জ উপজেলা আল ইসলাহর শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক- মাওলানা কামরুল ইসলাম আল-কুরবানী, কমলগঞ্জ উপজেলা তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক- সিপন আহমদ, প্রচার সম্পাদক- এস.এম মিজানুর রহমান।

এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, ইসলামপুর  ইউপি আল ইসলাহর সাধারণ সম্পাদক- ক্বারী মামুনুর রশীদ, মাধবপুর আল ইসলাহর সভাপতি- মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামপুর ইউপি তালামীযের সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক- হাফেজ শাহ আলম প্রমূখ।