আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় ধানখেতে মিলল কৃষকের মরদেহ 

বগুড়ায় ধানখেতে মিলল কৃষকের মরদেহ 

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ধানখেত থেকে নুরুল ইসলাম তালুকদার (৬৮) নামের এক কৃষকের চোখ উপড়ানো, কান কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে স্থানীয়রা তার ক্ষতবিক্ষত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। জানা যায়, নুরুল ইসলামের বাড়ি ধুনট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে তার ছেলে ইমদাদুল হক (৩৭) শুক্রবার ধুনট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. নুরুল ইসলাম জানান, নিহতের গ্রাম নিশ্চিন্তপুর লাঙ্গলমোড়ার পূর্বদিকে অবস্থিত। লাশের ডান চোখ উপড়ে নেওয়া এবং ডান কান কাটা ছিল।শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান আঘাতজনিত অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা