আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে রব্বানী চৌধুরী ছড়া রচনাবলি-৪ এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে বিশ্ব কবিমঞ্চ আয়োজনে যুক্তরাজ্য বসবাসকারী তুখোড় ছড়াকার রব্বানী চৌধুরী ছড়া রচনাবলি- ৪ এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে বিশ্ব কবিমঞ্চ এর আহবায়ক কবি পুলক কান্তি ধরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক বিএনএসবি মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন যুক্তরাজ্য বসবাসকারী কবি লুৎফুর রহমান চৌধুরী, সিনিয়র সাংবাদিক নরুল ইসলাম শেফুল, নাট্যশিল্পী কবি চামেলী সিনহা এবং গ্রন্থের লেখক রব্বানী চৌধুরী।

সৃষ্টি ভট্টাচার্যের সঞ্চালনায় জগন্নাথপুর সরকারি কলেজের বাংলার প্রভাষক অশেষ দেব, মৌলভীবাজার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবুল উদ্দিন খান, এডভোকেট দীপ্তেন্দু দাশগুপ্ত কাজল, কবি শহীদুল ইসলাম লিটন, শিক্ষক ধীরাজ ভট্টাচার্য, শিব প্রসন্ন ভট্টাচার্য, সাংবাদিক মামুনুর রহমান চৌধুরী, হাওড় রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক এম খছরু চৌধুরী প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন।

চামেলী সিনহা এর উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশ করেন এম সাইফুল খান। এছাড়াও ফুয়াদ বিন রশীদ, পলাশ দেবনাথ, অভ্র দাশ প্রমুখ অনুষ্ঠানে কবিতা পাঠ করেন।