আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বাংলাদেশি বংশোদ্ভূত তিন বছরের শিশু সার্ভিয়া হাসান এর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

সালেহ আহমদ (স’লিপক):

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান শিশু সার্ভিয়া হাসান বিশ্বের সর্বকনিষ্ঠ মেয়ে হিসেবে গল্পের বই প্রকাশ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (Guinness World Record) অর্জন করেছে। “Youngest Person to Publish a Book (Female)” ক্যাটাগরিতে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করে সে বাংলাদেশ ও বাংলাদেশি প্রবাসীদের গর্বের কারণ হয়ে উঠেছে। সার্ভিয়ার গল্পের বইটি দু’টি সংস্করণে প্রকাশিত হয়েছে- বাংলা সংস্করণ “সার্ভিয়ার ছোট্ট পৃথিবী” এবং ইংরেজি সংস্করণ “Sarvia and Her Little World”। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই বইয়ের প্রতিটি গল্প এবং প্রতিটি ইলাস্ট্রেশন সার্ভিয়ার নিজের তৈরি। একজন শিশুর কল্পনাশক্তি ও সৃজনশীলতার এক অনন্য নিদর্শন এই বই।

যদিও সার্ভিয়া প্রিম্যাচুর বেবি হিসেবে জন্মগ্রহণ করেছিল কিন্তু তার সৃজনশীলতা ও পরিবারের অক্লান্ত সহযোগিতায় সেসব বাধা অতিক্রম করে আজ এই বিশ্ব রেকর্ড গড়েছে। যেখানে একসময় তার পিয়ারদের সাথে তাল মেলাতে পারবে কিনা সেটা নিয়ে উদ্বেগ ছিল পরিবারের, সেখানে আজ সে একটি ক্রিয়েটিভ ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ডধারী।

সার্ভিয়ার বইটি বাংলাদেশে স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে এবং আন্তর্জাতিকভাবে Amazon-এর মাধ্যমে বিশ্বব্যাপী পাঠকদের কাছে পৌঁছে যাচ্ছে।

সার্ভিয়ার বাবা মো. মেহেদী হাসান এবং মা জারিন ফাইরোজ মুন বলেন, “প্যারেন্ট হিসেবে এতটা এক্সপেক্টেশন কখনোই ছিলো না আমাদের। ওর জন্য যা বেস্ট হয় শুধু সেটাই করার চেষ্টা করেছি। কিন্তু যেই রিকগনিশন পেলো বাচ্চাটা, আমাদের প্রতিটা কষ্ট সার্থক হয়েছে।”

প্রতিভা প্রকাশ এর কর্ণধার কবি মঈন মুরসালিন বলেন, এই অর্জন শুধু সার্ভিয়া বা তার পরিবারের জন্য নয়, এটি সারা বিশ্বের বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয়। একজন বাংলাদেশি বংশোদ্ভূত শিশুর এই সাফল্য প্রমাণ করে যে সঠিক সহযোগিতা ও উৎসাহ পেলে যেকোনো শিশুই অসাধারণ কিছু করতে পারে। সার্ভিয়া হাসান একজন বাংলাদেশি-আমেরিকান শিশুশিল্পী ও গল্পকার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী এই ছোট্ট লেখিকা তার সৃজনশীল গল্প ও নিজ হাতে আঁকা ছবির মাধ্যমে পাঠকদের মন জয় করেছে।