আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে জাতীয় গণমাধ্যম কমিশনের অভিষেক ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত 

মৌলভীবাজারে জাতীয় গণমাধ্যম কমিশনের অভিষেক ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক।।

২৯ নভেম্বর শনিবার সকাল ১২ ঘটিকায় মৌলভীবাজার শহরের খানদানি রেস্টুরেন্টে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার অভিষেক ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়।

 উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার  সভাপতি ড.এড মোঃ আবু তাহের। সঞ্চালনা করেন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা শাখার সিনিয়র সহ সভাপতি, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, সিলেট জেলা সাধারণ সম্পাদক সাহান আহমদ নাজু,সহ সভাপতি দুরুদ মোহাম্মদ, উপদেষ্টা সৈয়দ কামাল আহমেদ বাবু, আজিজুর রহমান চৌধুরী, প্রভাস চন্দ্র সিংহ, এ কে এম আব্দুস সালাম, গোলাপগঞ্জ উপজেলার সহ সভাপতি আব্দুল আলীম,জেলা যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ মিরাজ, রাসেল হাসান বক্ত, খিজির মোঃ জুলফিকার, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোনাকিব চৌধুরী,সহ সাংগঠনিক সম্পাদক পায়েল আহমদ, জয়নাল আবেদিন বাদশা,সহ অর্থ সম্পাদক মনিরুজ্জামান মনির,ক্রীড়া সম্পাদক অমিত মল্লিক, ধর্ম সম্পাদক হাফিজ সালেহ আহমদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মামুনুর রহমান চৌধুরী, প্রচার ও মিডিয়া সম্পাদক সৈয়দ শাহীন, সহ দপ্তর বিষয়ক রিপন মিয়া, সদস্য রাজন মিয়া, সফিক মিয়া,এম এ মুনতাকিম প্রমুখ।

তথ্যের সঠিকতা নিশ্চিতকরণ, সমাজের দুর্নীতি ও অনিয়ম তুলে ধরা এবং পেশাগত ঐক্য বজায় রাখার বিষয়গুলো আলোচনায় উঠে আসে। অতিথিরা নতুন কমিটির প্রতি আস্থা ও শুভকামনা জানিয়ে ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

পরে নতুন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ করা হয়।