আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।


মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজার রুুমিং রোজেস বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতার বুদ্ধি প্রতিবন্ধিতা বিষয়ক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত (১লা ও ২রা ডিসেম্ভর)মঙ্গলবার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মৌলভীবাজার ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা সদর উপজেলা পরিষদ খেলার মাঠ ও ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতায় ১১৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে-মেয়েরা অংশগ্রহণ করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে জেলা ক্রীড়া অফিস মৌলভীবাজারের ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণ করা হয়।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী রাজিব আহমদ এর সভাপতিত্বে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল। বিশেষ অতিথি ছিলেন,মৌলভীবাজার জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দ্রন কুমার পাল, মৌলভীবাজার সদর শিক্ষা অফিসার রাশেদা আক্তার,মৌলভীবাজার সদও প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম,উপজেলা স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা মো: নাজমূল হুদা, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের পরিচালক,আব্দুর রউফ, ডি ডি রায় বাবলু, প্রধান শিক্ষক মল্লিকা গোস্বামী, জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারী ও অত্র বিদ্যালয়ে শিশুদের অভিবাবকবৃন্দ। ছ