আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় সরকার কাজ করছে- দেবজিৎ সিংহ

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক দেবজিৎ সিংহ বলেছেন, প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় সরকার কাজ করছে। প্রতিবন্ধীরা সমাজের অংশ। দেশকে এগিয়ে নিতে হলে প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে হবে। সংবিধান স্বীকৃত সমঅধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং প্রতিবিন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত সংগঠন সমূহের যৌথ উদ্যোগে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ, আর্ট এক্সিভিশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক দেবজিৎ সিংহ উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মা সেন সিংহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, সিলেট জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইফুর রহমান ভূইয়া, বিশিষ্ট কলামিষ্ট-সাংবাদিক আফতাব চৌধুরী, রহমানিয়া প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামসু।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায় ও সিলেট এম.এ.জি ওসমানীর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার মুন্তাকা চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রীন ডিজেবল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বায়েজিদ খান, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাসপাতাল সমাজসেবা অফিসার মোঃ খলিলুর রহমান। গীতা পাঠ করেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার জনি রঞ্জন দে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রফিকুল হক, চীফ জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী, সমাজসেবা অফিসার আব্দুল মুন্তাকিম, জাহানারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।