আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

(বগুড়া) প্রতিনিধি: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ -এই প্রতিপাদ্যে বগুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের সাতমাথায় দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় ও জেলা প্রশাসন এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মাহফুজ ইকবালের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, সিভিল সার্জন মো. খুরশীদ আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রশীদ, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ প্রমুখ। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও টিআইবি এর সহযোগিতায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন অংশ নেন।আলোচনা সভায় বক্তরা বলেন দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তারা আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে পরিবার থেকে প্রতিরোধ শুরু করা উচিত। দুর্নীতি প্রতিরোধের জন্য সবাইকে স্বোচ্চার হতে হবে। সামাজিকভাবে দুর্নীতিরবাজদের ঘৃণা করতে হবে।