আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

দক্ষিণ সুরমায় দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক মানববন্ধন পরবর্তী উপজেলা হলরুমে দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস এম অনিক চৌধুরী।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা প্রকৌশলী আজিম উর রশীদ, উপজেলা শিক্ষা অফিসার রোমান মিয়া, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মানদা রঞ্জন তালুকদার, পরিসংখ্যান অফিসার  সীমা দাস, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ  কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাজী এম আহমদ আলী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান।

এসমম উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রইস আলী, আব্দুল হাই, উসমান আলী, শাহনাজ কুলসুম আরা, সততা সংঘের সভাপতি ইকরা জান্নাত, গাজী জামিলা প্রমুখ বক্তব্য রাখেন।

পরে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসারকে ফুল ও উপহার সামগ্রী প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাজী এম আহমদ আলী। সবশেষে সততার সংঘসহ অতিথিদের উপহার সামগ্রী প্রদান করা হয়।