আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

হারমোনি ফেস্টিভ্যালকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি 

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

বহু সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রীতির শহর শ্রীমঙ্গলে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হারমোনি ফেস্টিভ্যাল ২০২৫। আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা-বাগান মাঠে তিন দিনব্যাপী এ উৎসব ও মিলনমেলায় শ্রীমঙ্গল রঙে ভরে উঠবে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে একটি বর্ণাঢ্য র‌্যালি  শহরের বিভিন্ন গুরুত্ব পূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন, পৌর সভার নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলামসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

র‌্যালিতে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টিভ্যালের প্রচারণামূলক বার্তা এবং সম্প্রীতির আহ্বান পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে।

আয়োজিত বহুসংস্কৃতির অন্যতম বড় এই অনুষ্ঠান হারমোনি ফেস্টিভ্যাল ২০২৫-এ বিভিন্ন জাতিসত্তার নাচ, গান, পোশাক, ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারার প্রদর্শনী স্থান পাবে। ইতোমধ্যে উৎসবকে ঘিরে শহরে উৎসাহ-উদ্দীপনার এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যালকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে শহরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি