আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় আদালত চত্ত্বর থেকে পালানো আসামি শাহীন ১৭ ঘণ্টা পর গ্রেপ্তার

বগুড়ায় আদালত চত্ত্বর থেকে পালানো আসামি শাহীন ১৭ ঘণ্টা পর গ্রেপ্তার

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় আদালত চত্ত্বর থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি শাহীন ওরফে মিরপুরকে (১৯) ১৭ ঘণ্টা পর গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার সাবগ্রাম হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহীন ওরফে মিরপুর (১৯) বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চাঁনপাড়া এলাকার নুর আলমের ছেলে। বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্ত্বর থেকে হাজিরা শেষে প্রিজন ভ্যানে তোলার সময় হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যায় শাহীন। এর আগে, গত ১০ ডিসেম্বর রাত ৮টার দিকে আকবরিয়া হোটেল সংলগ্ন এলাকায় ঘোরাফেরার সময় আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে সন্ধ্যায় প্রিজন ভ্যানে তোলার সময় ঘটে পালানোর ঘটনা। জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র ইনচার্জ ইকবাল বাহার জানান আদালত চত্ত্বর থেকে পালিয়ে যাওয়ার পরপরই বিভিন্ন সূত্রে তার অবস্থান যাচাই শুরু করি। সকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।