আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

দক্ষিণ সুরমায় খেলাফত মজলিসের বিজয় দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

খেলাফত মজলিস সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ কার্যালয়ে খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি হাজী এম আহমদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান আব্দালের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল জাবের, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ মাতৃকার টানে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের স্বপ্ন ছিল  সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও ফ্যাসিস্ট ক্ষমতা লোভী লুটেরাদের কারণে এদেশের মানুষের সেই স্বপ্ন পূরণ হয়নি। সভায়, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন শাখা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান আব্দাল।