আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার চেম্বারের হাসান আহমেদ সভাপতি, আব্দুল মুকিত সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত

সালেহ আহমদ (স’লিপক):

ব্যবসায়ীদের সংগঠন মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন চেম্বারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ব্যবসায়ী ঐক্য ফোরামের প্যানেল প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী হাছান আহমেদ জাবেদ সভাপতি নির্বাচিত হয়েছেন। একই প্যানেলের মোঃ আব্দুল মুকিত সিনিয়র সহ-সভাপতি এবং মোঃ দেলোয়ার হোসেন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

এমসিসিআই নির্বাচন বোর্ড চেম্বার অব কমার্সের দ্বি-বার্ষিক (২০২৬-২০২৭) নির্বাচনের ফলাফল ঘোষনার ৪৮ ঘণ্টা পর প্রেসিডিয়াম নির্বাচন সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে তাঁদের নাম ঘোষণা করে।

পরিচালনা পর্ষদে অর্ডিনারি গ্রুপে নির্বাচিত পরিচালকরা হয়েছেন- আবুল কালাম বেলাল, সাইফুল ইসলাম টুটুল, এমদাদুল হক এমাদ, হাফেজ আহমদ মাহফুজ, হানিফ মোহাম্মদ খাঁন নিয়াজ, ইঞ্জিনিয়ার মোঃ মোয়াজ্জেম হোসেন, সৈয়দ মহিউদ্দিন আহমদ শাহিন, আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ, আবু নোমান মুয়িন ও জহিরুল ইসলাম জাকির।

অ্যাসোসিয়েট গ্রুপে নির্বাচিতরা হয়েছেন- মোঃ রুবেল মিয়া, মির্জা সোহেল বেগ, সৈয়দ সালমান আহমেদ জুমান, মোঃ আলকাছ উর রহমান ও মোঃ মোক্তাদির হোসাইন।

চেম্বার নির্বাচন বোর্ডের (এমসিসিআই) চেয়ারম্যান মোঃ অলিউর রহমান বলেন, গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে দু’টি প্যানেল প্রতিদ্বন্ধিতা করে ১৮জন পরিচালক নির্বাচিত হন। বিজয়ী হয় ব্যবসায়ী ঐক্য ফোরাম প্যানেলের অর্ডিনারির ৭জন এবং অ্যাসোসিয়েটের ৪জন। আর মৌলভীবাজার সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের অর্ডিনারির ৫জন এবং অ্যাসোসিয়েটের ২জন বিজয়ী হন। এরপর ১৪ ডিসেম্বর সভাপতি পদে এবং সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচনের মাধ্যমে চেম্বারের ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়। তিনি আর বলেন, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন করতে হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করতে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, সবার আন্তরিকতায় আমরা শতভাগ সফল হয়েছি।

মৌলভীবাজার চেম্বারের নবনির্বাচিত সভাপতি হাছান আহমেদ জাবেদ দেশের অন্যতম শীর্ষস্থানীয় ক্যাবল নেটওয়ার্ক ও ক্যাবল সিস্টেমের চেয়ারম্যান। তিনি এমসিসিআই এর সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মেসার্স চাঁদ এন্টারপ্রাইজ, এবাদনগর এগ্রো, টি-ব্রোকার হাউজ, ইকো-রিসোর্টসহ জেলার বেশ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃত্বে আছেন তিনি।