সালেহ আহমদ (স’লিপক):
সিলেট-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মইনুল বাকর স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন।
সোমবার (১৪ ডিসেম্বর) বিকালে দক্ষিণ সুরমা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে নির্বাচনী এলাকায় উন্নয়ন সহ আর্থ- সামাজিক কর্মকান্ডে অবদান রাখার কথা সিলেট-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মইনুল বাকর।
এসময় তিনি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এই তিন উপজেলার উন্নয়ন সহ আর্থ-সামাজিক কর্মকান্ডে অবদান রাখার জন্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন বলে সাংবাদিকদের জানান। তিনি আরো বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, ১৯৯৬ সালে বালাগঞ্জ, বিশ্বনাথ আসন থেকে নির্বাচনে পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
পরে তিনি যুক্তরাজ্য চলে যান, তাই ২০০১/২০০৮/২০১৪/২০১৮ এবং ২০২৪ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। কারণ তখনকার রাজনৈতিক অস্থিরতা দলীয় প্রভাব, দূর্নীতি ও সুষ্ঠু নির্বাচনের অভাব তাকে হতাশ করেছিল। ২০২৪ সালের ৫ আগষ্টের পর ছাত্র জনতার আন্দোলনে নতুন বাংলাদেশের ধারনা তাকে নতুন আশায় সঞ্চার করেছিল। কিন্তুু পরবর্তীতে রাজনৈতিক দলবাজি, চাঁদাবাজি, দূর্নীতি ও ধর্মকে পূজিকরে-প্রতারনার রাজনীতি তাকে ভাবিয়ে তুলেছিল। তিনি দলমত নির্বিশেষে সৎ যোগ্য, শিক্ষিত ও আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে এলাকাবাসী নির্বাচিত করতে পারেন এ প্রত্যাশা করেন। তিনি আরও বলেন, বাংলাদেশে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের মাধ্যমে ১২ বছর ধরে সারা দেশের ৬৪ জেলায় বিভিন্ন অঞ্চলে অসহায় দুস্থ ছিন্নমূল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
নির্বাচিত হলে তিনি সিলেট-৩ আসনের সার্বিক উন্নয়ন যেমন- হাসপাতাল, রাস্তাঘাট, স্কুল-কলেজ, ব্রিজ কালভার্ট সহ অবকাঠামোর উন্নয়নে কাজ করবেন। নির্বাচিত না হলেও এলাকার মানুষের পাশে থাকবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সিলেট ৩ আসনের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সহযোগীতা কামনাসহ সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, এডভোকেট মোঃ কবির আহমদ বাবর, সমাজসেবী শরিফুল ইসলাম শরীফ, সাব্বির আহমদ প্রমুখ।






