মৌলভীবাজারে পত্রিকা বিক্রেতাদের মাঝে কম্বল বিতরণ
মৌলভীবাজার প্রতিনিধি॥ মৌলভীবাজার শহর ও সদর উপজেলায় পত্রিকা বিক্রেতাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) দুপুরে মৌলভীবাজার শহরে পাতাকুঁড়ির দেশ পত্রিকা কার্যালয়ে সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলীর উদ্যোগে জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকা বিক্রেতাদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।প্রধানঅতিথি হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। এ সময় সুশাসনের জন্য নাগরিক মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক্ব রুহেল আহমদ চৌধুরী,সাংবাদিক ও সমাজকর্মী মো: শাহজাহান মিয়া, সাংবাদিক এস,এম উমেদ আলী মু.ইমাদ উদ-দীন প্রমুখ। অতিথিরা প্রবাসীসহ সমাজের বৃত্তবানদের সাধ্যানুযায়ী শীতার্ত হতদ্ররিদ মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।
মৌলভীবাজারে পত্রিকা বিক্রেতাদের মাঝে কম্বল বিতরণ
Catagory : সারা দেশ | তারিখ : ডিসেম্বর, ১৬, ২০২৫, ৩:০৪ অপরাহ্ণ • ২৬ বার পঠিত






