আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে নারী শিক্ষার প্রসার ও এলাকার শিক্ষা উন্নয়নের লক্ষ্যে নবপ্রতিষ্ঠিত হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমির আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তিপ্রস্তর এর আনুষ্ঠানিক শুভসূচনা করেন শায়খুল হাদীস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী। এসময় ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমিন মিল্টন, শিক্ষক ফয়েজুর রহমান চৌধুরী, সমাজ সেবক জহুর আলী, পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, আব্দুল হান্নান, সমাজ সেবক সুলেমান আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী আলমগীর চৌধুরী, ইমদাদ রাহাতসহ এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ। ভিত্তিপ্রস্তরের প্রারম্ভে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।