আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা ও ছেলের

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় সান্তাহার-লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মা রনি বেগম (৩০) ও তার ছেলে আরাফাত (৮)। নিহত রনি বেগমের বাড়ী সোনাতলা উপজেলার পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জের দোয়াইল এলাকায়। জানা গেছে, সকালে রনি বেগম তার ছেলে আরাফাতকে নিয়ে সোনাতলা যান। পরে ট্রেন আসার কিছুক্ষণ আগে তারা রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় সেখানকার স্থানীয় এক ব্যক্তি তাদেরকে রেল লাইন থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেন। তবে এর মধ্যে ট্রেন চলে এসে মা ছেলেকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় যে ব্যক্তি তাদেরকে রেল লাইন থেকে সরানোর চেষ্টা করছিলেন তিনিও আহত হন। তবে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান। তিনি বলেন, জানতে পেরেছি নিহত রনি বেগম তার ছেলেকে নিয়ে রেল লাইনের ধার দিয়ে যাচ্ছিলেন। কিন্তু এর মধ্যে ট্রেন চলে আসে। ঘন কুয়াশা থাকায় তারা হয়তো বুঝতে পারেনি। এ কারণে ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।