আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে কেয়ারগিভিং কোর্স ৫ম ও ৬ষ্ঠ ব্যাচ ২০২৫ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে কেয়ারগিভিং কোর্স ৫ম ও ৬ষ্ঠ ব্যাচ ২০২৫ এর বিদায়ী সংবর্ধনা, শিক্ষার্থীদের সনদ ও রেজিস্ট্রেশন কার্ড এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ২টায় মৌলভীবাজার জেলা শহরের ফরেষ্ট অফিস রোড সৈয়ারপুরস্থ ইউনিক কেয়ারগিভিং ট্রেনিং ইনস্টিটিউটে মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডাঃ মনোজ বিকাশ চাকমা।

মোহাম্মদ মোয়াইমিন চৌধুরী সুমন এর পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন ডাঃ সঞ্জীব মীতৈ, ডাঃ আনিকা তাবাসৃসুম করিম, সুনন্দা চক্রবর্তী।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠান বিভিন্ন সেবামুলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ প্রতিষ্ঠানটি মূলত শিশু ও প্রবীণদের যত্ন (Child & Old Care) সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করে থাকে। এখানে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণার্থীদের যত্ন নেওয়ার দক্ষতা শেখানো হয়। যা মৌলভীবাজারে অনেক সুনাম অর্জন করেছে।

অনুষ্ঠানের শুরুতে সকল শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এবং শিক্ষার্থীরা নিজ নিজ অবস্থান থেকে তাদের অভিমত প্রকাশ করেন। পরে দুপুরের মধ্যান্য ভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।