আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কবি দিলওয়ার এর জন্মবার্ষিকীতে রাষ্ট্রীয়ভাবে জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনসহ পাঠ্যপুস্তকে জীবনকর্ম অন্তর্ভুক্তি দাবি

সালেহ আহমদ (স’লিপক):

বাংলা সাহিত্যের অন্যতম কবি, বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ার এর ৮৯তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় সিলেটে পালিত হয়েছে। কবি দিলওয়ার ৮৯তম জন্মোৎসব উদযাপন উপ-কমিটি ২০২৬ জন্মবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল সকাল ১১টায় কবির মাজার জেয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

সিলেটের ভার্থখলাস্থ কবি-র বাসভবনে কবি কামাল আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রাক্তন সদস্য ও দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার কবি হাজী এম আহমদ আলী। সম্মানিত অতিথি ছিলেন কবি ও গবেষক আব্দুস শহীদ সাগ্নিক।

অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বক্তব্য রাখেন ছড়াকার অজিত রায় ভজন, কবি ধ্রুব গৌতম, কবি এডভোকেট আব্দুল মুকিত অপি, কবি দিলওয়ার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুপ্রিয় ব্যানার্জি শান্ত, ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, কবি দেওয়ান মতিউর রহমান, কবি মোহাম্মদ নুরুল ইসলাম, কবি এম আলী হোসাইন, কবি মকসুদ আহমদ লাল, কবি রুকনে আলম চৌধুরী, কবি ইশতিয়াক সাগ্নিক, সাংবাদিক সাহেদ আহমদ শান্ত, কবি মোঃ সেলিম খান, কবি আব্দুর রাজ্জাক শাওন, কবি এম এ আলী জালালাবাদী,  আফজাল হোসেন উজ্জল, ফাহিমা বেগম, মোঃ নজরুল ইসলাম, আতিক ইশতিয়াক, সায়রা বানু শিল্পী, শাহজাহান খান, মোহাম্মদ আলী লাহিন, সৈয়দ মোজাম্মেল উদ্দিন, লুৎফুর রহমান, জুবাইদা বেগম আখি, শফিউদ্দিন  আহমেদ সাবিল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা গণমানুষের কবি দিলওয়ারের বাংলায় সাহিত্য ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে বলেন, তার জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় পালন করা সময়ের দাবি। বাংলা একাডেমি এবং একুশে প্রদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ার এর জীবনকর্ম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।