আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে- সিলেটে সমাজসেবা দিবসে পদ্মাসেন সিনহা

সালেহ আহমদ (স’লিপক):

প্রযুক্তি মমতায় কল্যাণ সমতায় আস্তা আজ সমাজসেবায় প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মযাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় শেখঘাট সমাজসেবা কমপ্লেক্স থেকে এক বর্ণাঢ্য রালী বের করা। পরে সকাল সাড়ে ১০টায় সমাজসেবা কমপ্লেক্স মিলনায়তনে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) পদ্মাসেন সিনহা।

জেলা সমাজসেবা কার্যালয় সিলেট এর সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল  হকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান সামসু, সিলেট বধির সংঘের সভাপতি  সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, গ্রীণ ডিজেবল ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ বায়েজিদ খান। অংশগ্রহণকারী সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুপ্তা হিজড়া।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শেখঘাট বাক শ্রবণ প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ সানাউল্লাহ, গীতা থেকে পাঠ করেন জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন কর্মকর্তা জনি রঞ্জন দে।

অনুষ্ঠানে সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তার হোসেন, সমাজসেবা অধিদপ্তর সিলেট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ সুলায়মান মজুমদার, সরকারি শিশু পরিবার (বালক) বাগবাড়ির উপ-তত্ত্বাবধায়ক মোঃ আব্দুল মুনতাকিন, সরকারি শিশু পরিবার (বালিকা) রায়নগর সিলেট এর উপ-তত্ত্বাবধায়ক  জাহানারা বেগম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা মুনতাকা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসেন সিনহা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও হিজড়া ভাতাসহ বিভিন্ন প্রকারের ভাতা প্রদান করে থাকে। অনগ্রসর জনগোষ্ঠীকে মূল স্রোত ধারায় নিয়ে আসতে  সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।