আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায়  দুর্জয় শব্দকর (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (৪ জানুয়ারী)  বিকাল সাড়ে ৪টার দিকে কমলগঞ্জ-মুন্সিবাজার সড়কের ঠাকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই পিকআপ ভ্যানকে আটক পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। নিহত বৃদ্ধা দুর্জয় শব্দকর উপজেলার মুন্সিবাজার  ইউনিয়নের সুরান্দপুর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা যায়,দুর্জয় শব্দকর ঠাকুর বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় বিপরীত থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান পেছন থেকে বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার ঘটনাস্থলে গিয়ে কমলগঞ্জ থানাকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে পিকাপ ভ্যানটি জব্দ করে এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।।