আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট -ঢাকা ফ্লাইট বন্ধে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রতিবাদ সভা অনুষ্ঠিত,

বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট -ঢাকা ফ্লাইট বন্ধে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রতিবাদ সভা অনুষ্ঠিত,

******************************************

নুরুল ইসলাম, 

বৃটেনের ম্যানচেস্টার টু সিলেট – ঢাকা সরাসরি ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে এই ফ্লাইট চালুর যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওন এর পক্ষ থেকে ৪ জানুয়ারি রোববার  রাত ১১ ঘটিকায় বৃটেনের কার্ডিফ ওয়েলফেয়ার সেন্টারে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। 

সংগঠনের সাউথ ওয়েলস রিজিওনের কনভেনর মোহাম্মদ মুজিবুর রহমান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রকিবুর রহমান ও অর্থ সচিব এবি রুনেল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর। 

সভায় বিশেষ অতিথি হিসেবে  বিভিন্ন শহর থেকে আগত কেন্দ্রীয় ও রিজিওনাল অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যাবসায়ী প্রতিনিধি,  এবং কমিউনিটির বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। 

বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ আগামী ১ লা ফেব্রুয়ারী ২০২৬ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট সাময়িক বন্ধ রাখার যে নির্দেশনা দেয়া হয়েছে তা প্রবাসীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে বলে উল্লেখ করে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সেক্রেটারি কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর বলেন, বিমান কর্তৃপক্ষ উড়োজাহাজের সল্পতা ,আসন্ন হজ্ব কার্যক্রম পরিচালনা ও বিমানের রক্ষনাবেক্ষনে অযুহাত দেখিয়ে তাহা  বন্ধ করার সিদ্ধান্ত আত্মঘাতী বলে মনে করেন। তিনি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে এই ফ্লাইট চালুর যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন নতুবা প্রবাসীরা আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।

সভায় অন্যান্য বক্তারা বলেন হজ্ব কার্যক্রম পরিচালনা করতে হলে সরকার বিমান ভাড়া করে হজ্ব কার্যক্রম পরিচালনা করতে পারে। বর্তমান সরকার এর কুচক্রী মহলের ফাঁদে পড়ে লাভজনক এই রুটে দুষ্কৃতকারীদের ফাঁদে পা দিয়েছে। এধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বর্তমান সরকার ও বিমান কর্তৃপক্ষকে আহবান জানান।অন্যথায় সকল প্রবাসীদেরকে সাথে নিয়ে বিমান বয়কট ও রেমিট্যান্স শাটডাউনের মত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে সভায় উপস্থিত সবাই অভিমত ব্যাক্ত করেছেন। 

এছাড়াও সভায় সিলেট ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে পরিনত করা ও অন্যান্য এয়ারলাইনস এর ফ্লাইট চালুর জোর দাবি জানিয়েছেন।।