আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ॥ স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগীর ভিড় বাড়ছে

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। বৃহস্পতিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মুজিবুর রহমান জানান, সকাল ৬টা ও ৯টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়, যা এদিন দেশের সর্বনিম্ন। এর আগের দিন বুধবার তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিন ধরে শ্রীমঙ্গলে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিন তাপমাত্রা কিছুটা ওঠানামা করতে পারে। তবে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলাজুড়ে কয়েক দিন ধরে ঘন কুয়াশা ও তীব্র শীত অনুভূত হচ্ছে।

চা বাগান ও পাহাড়ি এলাকার বাসিন্দারা জানান, এসব এলাকায় শহরের তুলনায় ঠান্ডা বেশি। শীতবস্ত্রের অভাবে অনেক মানুষ সকালে গাছের পাতা ও খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

এদিকে ঠান্ডায় হাওর এলাকার কৃষক ও চা বাগান শ্রমিকরা পড়েছেন বিপাকে। এছাড়াও শিশু ও বৃদ্ধরা ঠাণ্ডাজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম বলেন, শীতজনিত রোগীর ভিড় থাকছেই প্রতিদিন।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।