কমলগঞ্জের হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসার উপদেষ্টা ও যুক্তরাজ্য প্রবাসী হযরত মাওলানা আবদুল মুনিম সাহেবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হাফিজ ক্বারী তাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি হযরত মাওলানা আবদুল মুনিম সাহেব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার হযরত মাওলানা মুফতী আবদুল বারী সাহেব, হযরত শাহ আজম (রহ.)-এর সুযোগ্য নাতি মাওলানা মুজাহিদ আলী আজমী সাহেবসহ মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে হযরত মাওলানা আবদুল মুনিম সাহেব বলেন, “আমি আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তাওফিক দান করেছেন। আপনাদের পড়াশোনা ও শৃঙ্খলা দেখে আমি অত্যন্ত আনন্দিত। আল্লাহ তায়ালা যেন আপনাদের পবিত্র ও বরকতময় কুরআনের খাদিম হিসেবে কবুল করেন। আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন,, “মাদ্রাসার দ্বিতীয় তলার অসম্পূর্ণ কাজ আল্লাহ তায়ালা যেন দ্রুত সম্পন্ন করে দেন—এই দোয়া করি।” আর আমার পক্ষ থেকে যা পারি মাদ্রাসায় সব সার্বিক সাহায্য সহযোগিতা করব ইনশাআল্লাহ।
পরবর্তীতে তিনি হযরত শাহ আজম (রহ.)-এর মাজার শরীফ জিয়ারত করেন এবং উপস্থিত সকলের নিকট দোয়া কামনা করেন।
পরিশেষে সংবর্ধিত অতিথি হযরত মাওলানা আবদুল মুনিম আহমদ সাহেবের দোয়ার মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।






