আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া আদমদীঘিতে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

    (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির ডোবার পানিতে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারী) বিকেল সাড়ে ৫টায় আদমদীঘি উপজেলার প্রত্যন্ত অঞ্চল দড়িয়াপুর গ্রামের পাট গুদামের পাশে ডোবার পানি থেকে এ লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘি উপজেলার দড়িয়াপুর গ্রামের পাশে একটি পাঠ গুদামের পাশে একটি কচুরীপানা ভর্তি পানির ডোবায় (দল) রয়েছে। গতকাল শনিবার বিকেলে স্থানীয় জনৈক ব্যক্তি ওই ডোবার পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৫টায় লাশ উদ্ধার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিকে বেশ কয়েক দিন আগে কেবা কারা হত্যা করে ওই ডোবায় ফেলে রেখে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।