আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু

(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে অজ্ঞাতপরিচয় (৩৮) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার খাজুরিয়া বিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বিদ্যুৎসম্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে বিলের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। এছাড়া যেখানে লাশটি পড়েছিল সেখান থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি খুঁটিতে লাগানো তিনটি ট্রান্সফরমারের মধ্যে দুটি ট্রান্সফরমার খুঁটির নিচে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। তবে ট্রান্সফরমারগুলো থেকে কোনো যন্ত্রাংশ চুরি হয়নি। ওই খুঁটি থেকে একটি গভীর নলকূপে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। সম্ভবত ট্রান্সফরমারের তামার তার ও যন্ত্রাংশ চুরির উদ্দেশ্যে গিয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন, ফসলি মাঠে ধানের খেত থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি যেখানে পাওয়া গেছে সেখান থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি বিদ্যুতের খুঁটি থেকে দুটি ট্রান্সফরমার নিচে নামানো ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করার সময় বিদ্যুৎসম্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু থাকতে পারে। তিনি আরও জানান ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় এখনও শনাক্ত হয়নি। নিহত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে।