আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া শেরপুরে সেচ পাম্পের দুটি ট্রান্সফরমার চুরি

( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামে গভীর রাতে সেচ পাম্পের (মোটর) দুটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে ওই গ্রামের কৃষক রফিকুল ইসলাম অপুর সেচ পাম্প থেকে ট্রান্সফরমার দুটি চুরি হয়। ভুক্তভোগী রফিকুল ইসলাম অপু জানান, প্রতিদিনের মতো কাজ শেষে গত শনিবার রাতে তিনি সেচ পাম্প বন্ধ করে বাড়ি চলে যান।  রোববার (১১ জানুয়ারি) সকালে পাম্পের ঘরে গিয়ে দেখতে পান বৈদ্যুতিক পোলে থাকা ট্রান্সফরমার দুটি নেই। রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোর চক্র সুকৌশলে ট্রান্সফরমার দুটি পোল থেকে নেমে এনে ভেতরের মূল্যবান তামা ও অন্যান্য সরঞ্জাম বের করে নিয়ে গেছে। হঠাৎ এই চুরির ফলে ওই এলাকার কৃষি জমিতে সেচ কাজ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। চুরিকৃত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।