আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

আত্ম মর্যাদাশীল মানুষ হিসেবে নিবাসীদের মাথা উচু করে দাঁড়াতে হবে- খান মো. রেজা-উন-নবী

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, সমাজসেবা অধিদপ্তরাধিন প্রতিষ্ঠানগুলো অঙ্গীকার নিয়ে কাজ করছে। সমাজের পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত শিশুদের মানুষ হিসেবে গড়ে উঠার জন্য কর্মকর্তা কর্মচারিরা অভিভাবক হিসেবে পেশাদারিত্বের সাথে  দায়িত্ব পালন করছে।

আত্ম মর্যাদাশীল মানুষ হিসেবে নিবাসীদের মাথা উচু করে দাঁড়াতে নিজেদের তৈরী করার আহ্বান জানিয়ে শনিবার (১৭ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় সিলেট নগরির বাগবাড়িস্থ শিশু পরিবার মঠে বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত সমাজসেবা অধিদপ্তরাধিন আন্তঃপ্রাতিষ্ঠানিক  সিলেট বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

সমাজসেবা অধিদপ্তর ঢাকা এর পরিচালক (প্রতিষ্ঠান) সমীর মল্লিক এর সভাপতিত্বে এবং সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ রফিকুল হক ও প্রবেষন অফিসার তমির হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর ঢাকা এর পরিচালক (সামাজিক নিরাপত্তা) মোঃ মোশারফ হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি ছিলেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক, সাবেক উপ-পরিচালক মোঃ আবুল কালাম, মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা পাল, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক এস এম মোক্তার হোসেন, সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক এ কে আজাদ ভূইয়া, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সুলায়মান মজুমদার, সমাজসেবা অফিসার আব্দুল মুন্তাকিন, আবু সাঈদ ভূইয়া, জাহানারা বেগম, মুনতাকা চৌধুরী, আয়েশা আক্তার বৃষ্টি, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আতাইর রহমান খান সামসু, ডি জি এফ এর নির্বাহী পরিচালক বায়েজিদ খান প্রমুখ। পরে অতিথিরা কুচকাওয়াজের সালাম গ্রহণ, শিশুদের মনোমুগ্ধকর ডিসপ্লে অবলোকন করেন।

বিকেলে পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। অনুষ্ঠানের সূচনালগ্নে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সরকারি শিশু পরিবার (বালক) বাগবাড়ি নিবাসী ৯ম শ্রেণীর শিক্ষার্থী মোঃ আইনুল ইসলাম। গীতা থেকে পাঠ করেন সরকারি শিশু পরিবার (বালিকা) সুনামগঞ্জ এর সুবর্ণা রানী পাল।