আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারের নিতেশ্বরে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বরে সুফি সাধক মাওলানা সৈয়দ খন্দকার সুয়া বাবা ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব উপলক্ষে ১৯তম বার্ষিক ওয়াজ, জিকির ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) সকাল ১১টা হইতে মধ্যরাত পর্যন্ত নিতেশ্বর মাস্টারবাড়িতে বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে দিবসটি পালন করেন ভক্তবৃন্দরা। বাদ মাগরিব সুফি সাধক মাওলানা সৈয়দ খন্দকার সুয়া বাবা ধামতিপুরী (রঃ) এর খাদেম সুরুজ শাহ্ এর বালক মোঃ আব্দুল মুজিব এর সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শেখ শফিকুল হাসান রেজভী।

আলা হযরত রহ. ক্বেরাত প্রশিক্ষণ প্রকল্পের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর আহবায়ক কবি সালেহ আহমদ (স’লিপক) এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হিযবুর রাসূল দ. মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী আল আবেদী।

ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন মেহেরজান বিবি রহমানীয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান। প্রধান আলোচক ও আকর্ষণ ছিলেন সুমিষ্টভাষী বক্তা শ্রীমঙ্গল জেটি রোডস্থ আল্ মাসজিদুল আরমান জামে মসজিদের খতিব মাওলানা খাজা নূর মোহাম্মদ বারী।

এছাড়াও অতিথি ছিলেন নিতেশ্বর গোমড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আমিরুল ইসলাম (পরকিছ), ১২নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার সাজ্জাদুর রহমান, লতিফিয়া দারুসসুন্নাহ আইডিয়াল মাদরাসার সহকারী প্রধান শিক্ষক হাফিজ মাওলানা তফাজ্জুল হোসেন জনি প্রমুখ।

ধামতিপুরী (রঃ) এর খাদেম সুরুজ শাহ্ এর বালক মোঃ আব্দুল মুজিব জানান, কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতিপুর দরবার শরীফে প্রতি বছর বাংলা ক্যালেন্ডার অনুসারে মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার সুয়া বাবা ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। আমরা মুর্শিদ ক্বেবলা সুরুজ শাহ্ এর আদেশে আমি বিগত ১৯ বছর ধরে এলাকার সবাইকে নিয়ে তৌফিক অনুযায়ী তা পালন করে আসছি। আল্লাহ চাহেতো আগামিতেও এ আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে অনুষ্ঠানমালা সফল করতে বিভিন্নভাবে যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।