আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ভোটার উদ্বুদ্ধকরণ সভা

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে চা শ্রমিকদের নিয়ে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগান মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মামুনুর রশীদ, ফিনলে চা কোম্পানির বালিশিরা ডিভিশনের জেনারেল ম্যানেজার মো. সালাউদ্দিন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধান অতিথি মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল বলেন, ‘‘নির্বাচন একটি গণতান্ত্রিক দেশের মেরুদণ্ড। চা বাগানের প্রতিটি শ্রমিকের ভোট অত্যন্ত মূল্যবান। আপনারা যাতে নির্বিঘ্নে, নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রশাসন বদ্ধপরিকর। তিনি ভোটারদের সচেতন হয়ে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান জানান।’’

এছাড়াও সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফিনলে চা বাগান কর্তৃপক্ষ, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন: 

১ শ্রীমঙ্গলে চা শ্রমিকদের নিয়ে ভোটার উদ্বুদ্ধকরণ সভা বক্তব্য দিচ্ছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল

২, শ্রীমঙ্গলে চা শ্রমিকদের নিয়ে ভোটার উদ্বুদ্ধকরণ সভা বক্তব্য দিচ্ছেন সভাপতি ও শ্রীমঙ্গল ইউএনও মো. ইসলাম উদ্দিন ও

৩, শ্রীমঙ্গলে চা শ্রমিকদের নিয়ে ভোটার উদ্বুদ্ধকরণ সভার একাংশ