আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

বগুড়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একটি কিশোর গ্যাংয়ের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে শনিবার (১৭ জানুয়ারি) সকাল পর্যন্ত পরিচালিত এক অভিযানে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. রাজিব, আবু হুরায়রা ও সুলতান মাহমুদ। তাঁরা শিবগঞ্জ এলাকায় সক্রিয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য। সেনাবাহিনী জানায়, শিবগঞ্জ এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান নজরদারির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত মোকামতলা এলাকায় অভিযান পরিচালনা করে শিবগঞ্জ সেনা ক্যাম্পের একটি টহল দল। ক্যাপ্টেন সাকলাইন তুষার ও লেফটেন্যান্ট ফাতিন মুসতাহসিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই এলাকা থেকে সাতটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে কুড়াল, ছুরি ও রামদা রয়েছে। এ ছাড়া আটক ব্যক্তিদের ব্যবহৃত কয়েকটি মোবাইল ফোনও জব্দ করা হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করে লেফটেন্যান্ট ফাতিন মুসতাহসিন বলেন, আটক ব্যক্তিদের এবং উদ্ধার করা অস্ত্র আইনানুগ প্রক্রিয়ায় শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।