আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারের বাউরঘড়িয়ায় এ বছর হচ্ছেনা তাহেরীর তাজদারে মদিনা সুন্নী মহাসম্মেলন

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের বাউরঘড়িয়া যুব সমাজের উদ্যোগে কবরবাসী স্মরণে তাজদারে মদিনা সুন্নী মহাসম্মেলন ২০২৬ইং এ বছর আর অনুষ্ঠিত হচ্ছে না।

আয়োজকদের বরাতে জানা যায়, আগামী ২৯ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টা থেকে আসর পর্যন্ত দিনব্যাপী আয়োজিত তাজদারে মদিনা সুন্নী মহাসম্মেলনে এ বছর প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত এর কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী। তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হওয়ায় কিছুদিন পূর্বে গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী তাঁর সমস্ত প্রোগ্রামগুলো স্থগিত ঘোষণা করেন।

এব্যাপারে আয়োজক কমিটি আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী হুজুরের সাথে যোগাযোগ করলে, তিনি জানান- আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ আসতে পারে বলে আমার সমস্ত প্রোগ্রামগুলো স্থগিত করে দিয়েছি। ইনশাআল্লাহ, নির্বাচন পরবর্তী প্রোগ্রামগুলো আবার করে নিবো।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন পরবর্তীতে তাহেরী হুজুরের সাথে যোগাযোগ করে নতুন তারিখ নির্ধারিত হলে এ বছর সম্মেলন হবে। নতুবা এবছর না করে আগামী বছর আমরা আমাদের প্রোগ্রাম করব ইনশাআল্লাহ।