আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগে মানবিক শীত উপহার বিতরণ ২০২৬ সম্পন্ন

শহিদুল ইসলাম, প্রতি‌বেদক:

সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশের মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রা‌ম ‌বিভা‌গের দুস্থ অসহায় এতিম, প্রতিবন্ধি, শ্রমিক ও শীতার্তদের মাঝে চলমান শীত উপহার সামগ্রী (কম্বল) বিতরণ কর্মসূচি ২০ জানুয়ারি ২০২৬ সম্পন্ন করা হয়েছে। 

চট্টগ্রাম নগরের সদরঘাট, নগরীর পশ্চিম খুলশী জালালাবাদ, বোয়ালখালী উপজেলাধীন খরণদ্বীপ ও রাঙ্গামা‌টি নানিয়ারচর কাউন্সিল পাড়ায় শীতার্তদের মাঝে বিতরণ করা হয়। সহযোগিতা করেন, লন্ডনের ব্যারিস্টার মনোয়ার হোসেন ফাউন্ডেশন, হাজী চাঁন্দ আলী ফাউন্ডেশন, কাউন্সিলার মোহাম্মদ আয়াছ মিয়া ও চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী ট্রাস্ট।

উক্ত বিতরণে সভাপত্বি করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপ‌তি মো. শহিদুল ইসলাম। সাংগঠনিক সচিব সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ফারজানা আফরোজ, যুগ্ম মহাসচিব মো. নুরুল হুদা চৌধুরী, সদস্য রওশনআরা বেগম, ইয়াছমিন আকতার, প্রিয়া বেগম, সাংবাদিক মেহেদী ইমাম প্রমুখ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, প্রতি বছরেরন্যায় সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় অসহায় দুস্থ ও গরিবদের মাঝে আমাদের বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।