আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মোগলাবাজারে হযরত হোসাইন রা. ইসলামিয়া মাদরাসা’র ১ম বার্ষিকী ওয়াজ মহাফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধিন রায়বানস্থ হযরত হোসাইন রা. ইসলামিয়া মাদরাসা’র ১ম বার্ষিকী ওয়াজ মহফিল অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি (১৭ জানুয়ারি শনিবার) হযরত হোসাইন রা. ইসলামিয়া মাদরাসা সংলগ্ন মাঠে সকাল ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত ওয়াজ মহফিলে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা সালেহ আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বয়ান পেশ করেন জামেয়া তোয়াকুল্লিয়া রেঙ্গা মাদরাসার মুহতমিম মাওলানা শায়খ মুহিউল ইসলাম বুরহান। প্রধান বক্তার বয়ান পেশ করেন ঢাকার মাওলানা লুকমান সাদী।

হযরত হোসাইন রা. ইসলামিয়া মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারী মোঃ খালেদ হোসাইন এর পরিচালনায় মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে বয়ান পেশ করেন মাওলানা শায়খ ফখরুল ইসলাম মোগলাবাজারী, মাওলানা মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী-ঢাকা, মাওলানা শায়খ নূরুল ইসলাম বারইগ্রামী, মাওলানা হাফিজ ফজলুর রহমান মাধবপুরী, মাওলানা শাহ মিজানুল হক- লন্ডন, মাওলানা মনিরুল আলম জালালাবাদী। এছাড়াও স্থানীয় নবীন ও প্রবীণ উলামায়ে কেলাম নসিহত পেশ করেন।

বার্ষিক ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম.এ সালাম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী লিয়াকত আলী।

ওয়াজ মাহফিল সফল ও সার্থক করায় সর্বস্তরের মুসল্লীগণের প্রতি মাদরাসার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।