২৫ জানুয়ারি ২০২৬
বরাবর
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক
বিষয়: “আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬” উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধনের সংবাদ সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে।
প্রিয় মহোদয়,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর পক্ষ থেকে শুভেচ্ছা!
ক্লিন এনার্জি বা পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের অপরিহার্যতা সম্পর্কে সচেতনতা বাড়াতে ২০২৩ সালে জাতিসংঘ কর্তৃক ২৬ জানুয়ারি আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস হিসেবে ঘোষিত হয়েছে এবং ২০২৪ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটির তাৎপর্য বিবেচনায় টিআইবি গত বছর প্রথমবারের মত দিবসটি উদযাপন করে। এবছরও দিবসটি সামনে রেখে টিআইবি স্থানীয় ও জাতীয় পর্যায়ে বহুমুখী কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে সারাদেশের পাশাপাশি রাজধানী ঢাকায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধনে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
মানববন্ধনের তারিখ: ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার
সময়: সকাল ১০:৩০ টা
স্থান: জাতীয় সংসদ ভবনের সম্মুখে, মানিক মিয়া এভিনিউ, শের-ই-বাংলা নগর, ঢাকা
উক্ত আয়োজনের সংবাদ ও আলোকচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিবেদক/সাংবাদিক মনোনয়ন ও চিত্রসাংবাদিক প্রেরণের জন্য অনুরোধ করছি। টিআইবির প্রতি আপনার অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।
ধন্যবাদান্তে,






