আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-নবীগঞ্জ বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-নবীগঞ্জ-তাজপুর-বালাগঞ্জ-সুলতানপুর-সৈয়দপুর-কাতিয়া বাস ও মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারী) সকাল ১১টায় সিলেট কদমতলী বাস টার্মিনালস্থ প্রধান কার্যালয়ে হাজী সৈয়দ মৌরশ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় গ্রুপের উপদেষ্টা আলহাজ্ব সাহাব উদ্দিনকে সিলেট-শেরপুর-মৌলভীবাজার-শ্রীমঙ্গল লাইনে চলাচলকারী ননস্টপ এসএমএস সার্ভিসের সভাপতির দায়িত্ব সর্বসম্মতিক্রমে প্রদান করা হয়। সভায় ২০২৫ সালের ০১ জানুয়ারী থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষি আয়-ব্যয় হিসাব অনুমোদন ২০২৫ সালের মূলধন  তহবিলের উদ্ধৃত্ত টাকা বন্টন, নতুন কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে গঠন ও অনুমোদন করা হয়।

সভায় বক্তব্য রাখেন, সদস্য বাবরুল হোসেন বাবুল, আজাদ মিয়া, অশোক কুমার দেব, তৈয়বুর রহমান, পানসুর মিয়া প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সদস্য মাওলানা আব্দুল বারী।

উপস্থিত সভ্যগণের সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৮ সালের জন্য মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির সভাপতি হাজী সৈয়দ মৌরশ আলী, সহ-সভাপতি সামছুদ্দিন বাবু ধন, মোক্তার আহমদ, হাজী পারভেজ মিয়া, আব্দুল আজিজ, কার্যনির্বাহী সদস্য হাজী কয়েছ উদ্দিন, অরুন কুমার দেব, হাজী ফরিদুর রহমান, হাজী আফতাব উদ্দিন, রায়হান হোসেন, হাজী নূর মিয়া, সৈয়দ রৌশন আলী, বিজিত তমাল দেব, নুরুল ইসলাম রুপম, লয়লু মিয়া প্রমুখ।