আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

দক্ষিণ সুরমার সিলাম মদিনাতুল উলূম মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম পশ্চিমপাড়া জামেয়া ইসলামিয়া মদিনাতুল উলূম মাদ্রাসার ৯ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন মঙ্গলবার (২৭ জানুয়ারী) রাতে অনুষ্ঠিত হয়েছে।

জামেয়া দারুল হুদা সিলেটের প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা মুজিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে দুপুর ২টা থেকে  মধ্যরাত পর্যন্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন-বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি শামসুল ইসলাম পাটলী।

বিশেষ অতিথির বয়ান পেশ করেন-প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা রাকিব আল হাসান, মাওলানা জাকারিয়া জাবের, হাফিজ মাওলানা নজরুল ইসলাম, হাফিজ মাওলানা আখলাকুল ইসলাম প্রমুখ।

মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে বার্ষিক রিপোর্ট পেশ করেন আবু সাঈদ জুবেরী ছাদ। পরে এলাকার মুর্দেগান এবং প্রবাসীসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি করা হয়।