আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে:কমলগঞ্জে বিএনপি’র আরো ৫ নেতাকে অব্যাহতি


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার-৪ আসনের কমলগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপি’র আরো ৫জন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে মৌলভীবাজার জেলা বিএনপি’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতি পাওয়া নেতারা হলেন, অব্যাহতি পাওয়া নেতারা হলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, শফিকুর রহমান, আব্দুস শহীদ ও হাজী নোমান আহমদ।
জানা গেছে, মৌলবীবাজার-৪ আসনে জেলা বিএনপির সাবেক সদস্য  স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মহসিন মিয়া মধু ফুটবল মার্কা নিয়ে মাঠে নিবাচর্নী প্রচারনা চালাচ্ছেন। এখানে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী মাঠে প্রচারনা চালাচ্ছেন। সম্প্রতি মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব কমলগঞ্জের একাধিক নেতা ধানের র্শীষের বিপক্ষে মাঠে কাজ করছেন এমন অভিযোগ জেলা বিএনপিতে দাখিল করেন। তাঁর অভিযোগের প্রেক্ষিতে কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, শফিকুর রহমান, আব্দুস শহীদ ও হাজী নোমান আহমদ এ ৫জনকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্টদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ২৬ জানুয়ারী মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্টদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া অব্যাহতি পাওয়া ব্যক্তিদের সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও গত ১৯ জানুয়ারী কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়কসহ ৫ নেতাকে একই অভিযোগে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ  
২৭ জানুয়ারি ২০২৬
মোবাইল: ০১৭১১৫৭৩৭৯০